স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক - The News Lion

স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক




দি নিউজ লায়ন ; স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত রামপুরা গ্রামে। মৃতের নাম রাধারানী পাল। রাধারানীর বাপের বাড়ির পক্ষ থেকে রাধারাণীর স্বামী ভোলানাথ পালের বিরুদ্ধে পিংলা থানার খুনের মামলা করা হয়েছে। পিংলা থানার রামপুরা গ্রামের বাসিন্দা ভোলানাথ পালের সঙ্গে  বেলদা থানার তুতরাঙা গ্রামের হীরালাল জানার মেয়ে রাধারানীর দশ বছর আগে বিয়ে হয়।


 জানা যায় যে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। গতকাল রাতে তাদের এই অশান্তি চরম আকার নেয়। বুধবার ভোররাতে ভোলানাথ তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষন পড়ে থাকে রাধারানী পাল।বুধবার সকালে রাধারাণীর সাত বছরের এক মাত্র পুত্র সৌম্যদ্বীপ পাল তার মাকে ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের  বিষয়টি জানায়।


 খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীরা দেখে রাধারানী পাল মৃত অবস্থায় বাড়ির বিছানার উপর পড়ে রয়েছে।তার প্রতিবেশীরা ফোন করে পিংলা থানার পুলিশকে জানায়।খবর পেয়ে  পিংলা থানার পুলিশ রামপুরা গ্রামে পৌঁছে প্রায় ২৮ বছর বয়সী রাধারানী পাল এর মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই গৃহবধূর বাপের বাড়ির তরফে পিংলা থানায় খুনের মামলা করা হয়েছে।


এদিকেওই ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী  ভোলানাথ পাল পলাতক। পলাতক ভোলানাথ পালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিশ। পিংলা থানার পুলিশ  রাধারানী পাল এর মৃতদেহ টি বুধবার ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল এর মর্গে পাঠিয়েছে।ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.